1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস

সাকিবকে ‘ম্যাচ উইনার’ বলে সম্বোধন করেছেন কোহলি

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.৩১ পিএম
  • ১৮৫ Time View

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিনিই এবার টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে ‘ম্যাচ উইনার’ বলে সম্বোধন করেছেন। কোহলিরা যে বছর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন সেবারও বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সাকিব। এবার ভিন্ন ফরম্যাট হলেও এক জায়গায় মিল আছে ঠিকই।

এবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব। গত এক দশকেও সাকিবের মতো কোনো ক্রিকেটার উঠে আসেনি বাংলাদেশের। শুধু কি বাংলাদেশ? বিশ্ব ক্রিকেটে তার মতো আছেন কজন? বিশ্বকাপ উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রায় প্রতি দিনই বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফিচার্ড পোস্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই ধারাবাহিকতা রোববার রাতে সাকিবকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি।

সেখানেই সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘আমার মনে হয় মাঠের ভেতরে এবং বাইরে ব্যাটে-বলে তার খেলাটা সে ভালো বুঝতে পারে। সে এখন বাংলাদেশকে নেতৃত্বও দিচ্ছে। সে এমন একজন যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই সে তার দলের একজন ম্যাচ উইনার।’

নেদারল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে একটি আক্ষেপও। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েকটি আসরে অংশ নিলেও মূল পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। আইসিসির দেয়া ভিডিওতে সাকিব আক্ষেপের সুরেই জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে প্রথম ম্যাচ খেলে জিতলাম তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত আমরা এমন কিছু করতে পারিনি যে মানুষকে বলবো দেখো এটা আমরা অর্জন করেছি বাংলাদেশের জন্য।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com