1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাকিবদের বিপক্ষেও জিততে চান সিকান্দার রাজা

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১.০৮ এএম
  • ২১৭ Time View

পাকিস্তানকে এক রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ এর খেলা ভালোভাবেই জমিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পরের ম্যাচে দলটির প্রতিপক্ষ বাংলাদেশ। সাকিবদের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান সিকান্দার রাজা।

প্রথম পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। এই পর্বে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ছাড়াও একটি ম্যাচ খেলেছে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া অনেকটাই সহজ হবে জিম্বাবুয়ের জন্য। কেননা মূলপর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ভারত। শক্তিশালী ভারতকে হারাতে না পারলেও এরপর যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে জিম্বাবুয়ে, তাহলে ভারত ছাড়া অন্য দলগুলোর চেয়ে খানিকটা এগিয়েই থাকবে তারা। অবশ্য এরপরেও দলটির সেমিফাইনালে খেলা নির্ভর করবে গ্রুপের বাকি দলগুলোর পারফরম্যান্সের ওপর। এসব সমীকরণ ভালোভাবেই জানা আছে রাজার। আপাতত একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি। নজর রাখছেন বাংলাদেশ বধের দিকেই।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর রাজা বলেন, ‘জিম্বাবুয়ের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা একটি একটি ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং এখানে জিততে চাই। আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, তবে আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আপনি জানেন না জিম্বাবুয়ে কীভাবে শেষ করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com