1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৯.২৩ পিএম
  • ২৬১ Time View

মহাসড়কে মোটরসাইকেল বন্ধ চায় সংসদীয় কমিটি। যদিও পাঠাও-উবারের মধ্যে যেগুলো বিআরটিএ’র নিবন্ধিত নয় সেই মোটরসাইকেল বন্ধ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে একটি সুপারিশ এসেছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা-রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য কমিটি সুপারিশ করেছে। এ ছাড়া ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে বিশেষ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আকাশপথের যাত্রীদের যাতায়াতে হয়রানি রোধে ঢাকা বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখা, মহাসড়কের পাশে অবস্থিত স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালু করার জন্য সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com