1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত; বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ভৈরবে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ মণিপুরীপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০.৫৫ এএম
  • ২১১ Time View

কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ১৭ নম্বর ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটাস্থলে মারা যান ইয়াছিন। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছেন, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews