1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

এবার প্রেমের টানে অভিনেতা নিলয়ের কাছে ছুটে এলেন স্পেনের মেয়ে!

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪.৪৩ পিএম
  • ৩২০ Time View

প্রেমের টানে প্রেমিক-প্রেমিকাদের বাংলাদেশে চলে আসার খবর অহরহ শোনা যাচ্ছে। এবার এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হলো নাটক। নাটকের নাম ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব।

নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, আজান, আফি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, নিলয় এবং হিমির প্রেমের সম্পর্ক কোনো কারণে ভেঙে যায়। কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে।

সে অনুযায়ী, স্পেনীয় এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা মাকে বলে এই মেয়েটির নাম ওটিলা। সে আপনার ছেলের হবু বউ, সুদূর স্পেন থেকে আপনার ছেলের প্রেমের টানে ছুটে এসেছে। অথচ ছেলে বেচারা এর কিছুই জানে না। শুরু হয় নানা জটিলতা।

এদিকে, স্পেনীয় মেয়ের সাথে ছেলের বিয়ের আয়োজন করেন বাবা মা। মেয়ে তো বিয়ে করতে নারাজ। নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প।

নাটক প্রসঙ্গে রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক ব্যাধি তাকে ব্যঙ্গ করেই নির্মিত হয়েছে এ নাটক। সামাজিক যোগাযোগের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে তারই একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে।

বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com