1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

সাকিব: এটা সাউথ আফ্রিকার জন্য বাঁচা-মরার ম্যাচ

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১.০১ পিএম
  • ১৯৪ Time View

কুইন্টন ডি ককের খুনে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একেবারে জয়ের দুয়ারে ছিল সাউথ আফ্রিকা। তবে বৃষ্টির কারণে জয় পাওয়া হয়নি টেম্বা বাভুমার দলকে। তাতে জয়ের দ্বারপ্রান্তে থেকেও পয়েন্ট হারাতে হয়েছে তাদেরকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাউথ আফ্রিকার।

বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বার ব্যাটে ৭৯ রানের পুঁজি পেয়েছিল জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরুও করেছিল সাউথ আফ্রিকা। টেন্ডাই চাতারার প্রথম ওভারে চারটি চারের সঙ্গে এক ছক্কা মেরে ২৭ রান তোলেন ডি কিক। পরের ওভারে এক বল যেতেই হানা দেয় বৃষ্টি। সেটা পেরিয়ে আবারও খেলা শুরু হলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। রিচার্ড এনগারাভার ওভারেও নিজের বিধ্বংসী রূপে ছিলেন ডি কক। তাতে প্রথম দুই ওভারে তোলেন ৪০ রান। বৃষ্টির কারণে খেলা শেষ হবার আগে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩ ওভারে ৫১ রান। জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আবারও বৃষ্টি হানা দিলে পরিত্যক্ত করা ম্যাচটি। তাতেই এক পয়েন্ট খোয়াতে জয় প্রোটিয়াদের। শেষ চারে যাওয়ার লড়াইয়ের টিকে থাকতে তাই বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে সাউথ আফ্রিকাকে। যে কারণে বাভুমারা খানিকটা চাপে থাকবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে সাকিব এ প্রসঙ্গে বলেন, ‘এটা উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ বিশেষ করে সাউথ আফ্রিকার জন্য, যারা কিনা প্রথম ম্যাচে দুই পয়েন্ট আশা করেছিল। তাদের জন্য এটা বাঁচা-মরার ম্যাচ। তারা কিছুটা চাপের মধ্যে থাকবে। আমরা ইতোমধ্যে জয় পেয়েছি এবং আমরা এমন একটি মাঠে খেলতে যাচ্ছি যেখানে স্পিনারদের সহায়তা করে। আইসিসি সাধারণত বিশ্বকাপে স্পোর্টিং উইকেট তৈরি করার চেষ্টা করে যেখানে সবাই সুবিধা পায়।’

ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের উন্মদনা ব্যাপকহারে। জয়ের মাঝে না থাকলেও দলকে সমর্থন দিতে মাঠে ছুটে আসেন সমর্থকরা। ব্যতিক্রম হয়নি হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে। সিডনিতে অধিক সংখ্যক বাংলাদেশি বাস করায় মাঠে আরও বেশি সমর্থন পাওয়ার আশায় সাকিব।

তিনি বলেন, ‘তাদের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে কিন্তু আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবো। অন্য ফরম্যাটে হলেও তাদের সঙ্গে সম্প্রতি আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে। এটা অবশ্যই আমাদের মানসিকভাবে সহায়তা করবে। আমরা খোলা মনে থেকে খেলাটা উপভোগ করতে চাই। সিডনিতে প্রচুর বাংলাদেশি থাকায় আমরা বিপুল সমর্থনের জন্য আশাবাদী।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com