1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

ভারতে ৩ বছর সাজা শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০.৩৯ এএম
  • ২৮০ Time View

ভারতে ৩ বছর সাজা ভোগ শেষে অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি তরুণীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণীরা হলেন- আসহাব আলীর মেয়ে আসমা খাতুন (১৮), ওলিয়ার রহমানের মেয়ে রিপা খানম (২৩), রবিউল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২২), আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার (১৯), আলমগীরের মেয়ে প্রিয়া আক্তার (৩৩) ও টুকু মিয়ার মেয়ে রাশেদা বেগম (৩২)। এদের বাড়ি যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা রাশেদা বেগম বলেন, দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভালো কাজের আশায় ভারতে যাই। এরপর বাসা বাড়িসহ বিভিন্ন কাজের সময় ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত তিন বছরের সাজা দেন। সেখান থেকে ভারতের একটি মানবাধিকার সংস্থা ছাড়িয়ে নিয়ে হায়দারাবাদের প্রাজালা শেল্টার হোমে রাখে। পরে দু‘দেশের মধ্যে চিঠি চালাচালির পর আজ দেশে ফিরেছি। ওই শেল্টার হোমে অনেক বাংলাদেশি মেয়েরা আছে দেশে আসার অপেক্ষায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে তুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com