1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মিসবাহ: মোসাদ্দেক কেন ৮ নম্বরে ?

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০.৩৩ এএম
  • ২২১ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জিতেছে বাংলাদেশ। যদিও এই ম্যাচেও হতাশ করেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেনের ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে টাইগাররা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বুঝতে পারছেন না এরকম সক্ষমতার একজন ব্যাটারকে বাংলাদেশ কেন ৮ নম্বরে ব্যাটিং করাচ্ছে। সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে আট নম্বরে পজিশনে মোসাদ্দেক বেশ কার্যকরী ব্যাটিং করেছে। কিন্তু তার মতো সক্ষমতার একজন ব্যাটারকে আপনি কেন আট নম্বরে খেলাবেন। ১২ বলে সে ২০ রান করেছে। নুরুল হাসানও খেলছে, সে উইকেটকিপার ব্যাটার। কিন্তু উপরে অ্যাটাক করার মতো ব্যাটার নেই। আমি বুঝতে পারছি না তারা কোন প্রক্রিয়ায় এগোচ্ছে।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি সৌম্য সরকারের কড়া সমালোচনা করেছেন। আলোচনায় সৌম্যর ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। ওয়াসিম বলেন, ‘বাংলাদেশের ব্যাটিংয়ের যদিও আরও একটু গভীরে যাই শান্তকে আমি অনেকদিন ধরে দেখছি। সে ২০ বলে ২৫ রান করেছে। সৌম্য সরকার যে তিন নম্বরে ব্যাটিং করে (নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করেছে)। ক্যারিয়ারে সে দুই, তিন , চার নম্বরে খেলেছে। ওপেনিংয়ে, ওয়ান ডাউনে, মিডল অর্ডার, সব জায়গায় খেলেছে। তার রেকর্ড খুব ভালো না। আমি যদি তার রেকর্ডের দিকে তাকাই, ১৬ ইনিংসে সে ২৫১ রান করেছে, যেখানে গড় ১৫ এর একটু উপরে, স্ট্রাইক রেট ১১২। এটা তার ক্যারিয়ার গড়। ১০ বছর ধরে তো সে খেলতেই পারছে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com