1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে জেএমআই হসপিটাল

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ৪৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।


মঙ্গলবার (২৫ অক্টোবর, ২০২২) বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ১২৪ তম সভা। এতে প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। এসময় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।


২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।


মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুয়ারি, ২০২৩ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর, ২০২২।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আক্তার রিনা, মনোনীত পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. হেমায়েত হোসেন, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com