1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

মিরসরাইয়ে জোয়ারের পানিতে ড্রেজার ডুবে নিখোঁজ ৮

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.৫৫ পিএম
  • ২৮৩ Time View

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), শাহীন মোল্লা (৩৮), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), বশর (৪৫) ও তারেক। বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ড্রেজারটি মিরসরাই থানার ৩নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে ৯ শ্রমিক অবস্থান করছিলেন। এদের মধ্যে ছালাম নামের একজন নিরাপদ স্থানে চলে গেলেও বাকিরা ড্রেজারে অবস্থান করছিলেন।

তিনি বলেন, বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকেন। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি ঘুমেরও ব্যবস্থা ছিল। বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেছি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com