1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১২.২৯ পিএম
  • ১৯৫ Time View

ঘূর্ণিঝড় সিত্রাং সাগর থেকে স্থলভাগে উঠে এসে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে এটি ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে আসামের দিকে চলে গেছে। এদিকে সিত্রাংয়ের প্রভাবে অতিমাত্রায় জোয়ার ও অবিরাম বর্ষণে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছেন ইউনিয়নের হাজারো মানুষ। আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

সোমবার রাতে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার বিকেল থেকেই হাতিয়া উপজেলা ও নিঝুম দ্বীপের ওপর দিয়ে থেমে থেমে দমকা হাওয়া ও অবিরাম বৃষ্টি হচ্ছে। নিঝুম দ্বীপ ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাধ না থাকায় সোমবার সন্ধ্যা থেকে মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ ও জাতীয় উদ্যান তলিয়ে যায়।

এতে জাতীয় উদ্যানের ৬ হাজারের বেশি হরিণ ও হরিণ শাবকের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, ৮১ বর্গকিলোমিটার আয়তনের নিঝুম দ্বীপে বেড়িবাঁধ নেই। এর ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিঝুম দ্বীপের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে বৃষ্টির পানি ও অতিমাত্রায় জোয়ারের পানিতে আমন ধান ও শাকসবজি এবং মানুষের বসত ঘর এবং ইউনিয়নের সবকয়টি রাস্তা পানির নিচে তলিয়ে গেছে বলে জানান তিনি।

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে মেঘনা নদীতে তীব্র জোয়ারের ও অবিরাম বৃষ্টির পানিতে নিঝুম দ্বীপ ইউনিয়ন ও রাস্তাঘাট পানির নিচে ডুবে গেছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com