1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

ঘূর্ণিঝড়ে সিত্রাংয়ের তাণ্ডবে ৫ জেলায় নিহত ৯

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১২.২৫ পিএম
  • ২৬০ Time View

ধীরে ধীরে শক্তি কমে ঘূর্ণিঝড় সিত্রাং এখন রূপ নিয়েছে নিম্নচাপে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করেছে। এতে দেশের সমুদ্র বন্দরগুলোকে বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ে পাঁচ জেলায় নয়জন নিহতের তথ্য পাওয়া গিয়েছে।

গতকাল সোমবার দিনগত রাতে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ঢাকা–কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। রাতেই ঘূর্ণিঝড়টি সিলেট হয়ে ভারতে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টি উপকূল ছেড়ে এলেও এখনো উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য রয়েছে। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কুমিল্লা জেলার নাঙ্গলকোটে গাছের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান হোসেন বাহার তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হেসাখাল (খামার পাড়) গ্রামের নিজাম উদ্দিন (২৮), তাঁর স্ত্রী সাথী আক্তার (২৪) ও কন্যা লিজা (৪)।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সড়কে গাছ পড়ে যোগাযোগ বন্ধের খবর পাওয়া মাত্রই গাছ সরানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া প্রতি উপজেলায় ১০ টন করে চাল পাঠানো হচ্ছে।

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু সন্তান আরাফাত। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আমেনা খাতুন। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা। পরে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নড়াইলে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লোহাগড়ায় গাছের ডাল পড়ে একজন গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে৷ নিহতের নাম মর্জিনা বেগম (৩২)। তিনি রাজুপুর গ্রামের আব্দুল গাফফারের বাড়িতে ভাড়া থাকতেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ভোলায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com