1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

মেট্রোরেল প্রকল্পে ১৫১৭ কোটি টাকা পরামর্শক নিয়োগ

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৫.৫০ পিএম
  • ১৯২ Time View

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন-১ এর নির্মাণ প্রকল্পে জন্য জাপান, ফ্রান্স, ভারত ও বাংলাদেশের আট প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে সরকার। এটি দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প।

রোববার (২৩ আক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল ৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ অপেক্ষা করে আছে মেট্রোরেলের। একইসঙ্গে আগামী বছররের ডিসেম্বর পুরো মেট্রোরেলের ৬ কাজ শেষ হবে।২০৩০ সালের মোট ৬টি মেট্রোরেলের কাজ শেষ হবে।পাতাল পথে বিমানবন্দর থেকে কমলাপুর পুর্যন্ত ২৪ মিনিটে যাওয়া যাবে।

এমআরটি লাইন-১ এর সার্বিক নির্মাণ কাজ তদারকি করবে এসব প্রতিষ্ঠান। পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা। এই প্রকল্পের দুটি রুট প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com