1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (২২-২৮ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৮.৫২ পিএম
  • ৩৪০ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি ‌‌- ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। বদহজম, চোখের সমস্যা, নিদ্রাহীনতায় ভুগতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মজীবনে প্রতিকূলতা কমবে। তবে স্বাধীন পেশায় জড়িতদের জন্য অনুকূল সময়। দাম্পত্য জীবন নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে।

বৃষ রাশি – ( ২১ এপ্রিল – ২১ মে ) : শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। চাকরি বা পেশাগত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের বিষয়ে কোনো ঝামেলা হতে পারে। অতিরিক্ত ব্যয় বাড়তে পারে। মানসিক অস্থিরতার জন্য সিদ্ধান্ত নিতে কষ্ট পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে মন কষাকষি চলবে।

মিথুন রাশি ‌- ( ২২ মে – ২১ জুন ) : আয় উপার্জন যথেষ্ট ভালো যাবে কিন্তু ব্যয় নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা ও পরামর্শ নিলে ভালো হবে। মানসিক অস্থিরতার জন্য পারিবারিক ও পেশাগত কাজে এর প্রভাব পড়বে। যানবাহন ও ভ্রমণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে।

কর্কট রাশি – ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : মানসিক উদ্বেগ ও অস্থিরতা বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক ও গৃহসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগ বৃদ্ধি করুন।

সিংহ রাশি ‌‌- ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : যথেষ্ট ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। কাজকর্মে নতুন উৎসাহ উদ্দীপনা বাড়বে। দীর্ঘদিনের কোনো পুরোনো সমস্যা সমাধান হতে পারে। আপনজন কারো জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।

কন্যা রাশি – ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : অর্থনৈতিক বিষয়ে সফলতা লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত।ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। নতুন কোনো আগ্রহ বোধ করবেন। নতুন যোগাযোগ বাড়বে। নতুন করে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। প্রেমের শুভ যোগ রয়েছে। আপনার পরিচিত পরিমন্ডলে ভাবমূর্তি ইতিবাচক হবে। পারিবারিক বিষয়ে আপনার গুরুত্ব বাড়বে।

তুলা রাশি – ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : শারীরিক ও মানসিক দিক থেকে চাপে থাকতে পারেন। পূর্বের তুলনায় মনের শক্তি বৃদ্ধি পাবে।অর্থ ভাগ্য ভালো যাবে। প্রেমের বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। বিশেষ কোনো কাজে ব্যয় বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি – ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : আপনার আর্থিক স্বচ্ছলতা বাড়বে। পারিবারিক পরিবেশ অনেকটা শুভ ও স্বাভাবিক থাকবে।প্রয়োজনের তুলনায় ব্যয় বেশি হবে। আর্থিক বিনিয়োগ ও ঋন গ্রহণের বিষয়ে সাবধান থাকা প্রয়োজন। পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করবেন। বিদেশে যাওয়ার কাগজপত্রের ব্যাপারে আরো সতর্ক হওয়া প্রয়োজন।

ধনু রাশি – ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : মানসিকভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন, সফলতা পাবেন। আর্থিক বিষয় আপনার জন্য ভালো। যোগাযোগ বাড়বে। পারিবারিক ঝামেলা বাড়তে পারে। সন্তান নিয়ে সমস্যা হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। পেশাগত কাজে উদ্বেগ বাড়তে পারে। অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে।

মকর রাশি – ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : অনেক বিষয় আপনার জন্য শুভ।  কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। প্রেমের ক্ষেত্র আপনার জন্য শুভ। অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিক চাপে রাখবে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি ‌‌- ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : মানসিক অবসাদ বাড়তে পারে। আর্থিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক দাম্পত্য কলহ বিবাদ থেকে দূরে থাকুন। দৈনিক কাজকর্মে চাপ বাড়বে। প্রিয়জনের কারো আচরণে মানসিক কষ্ট পেতে পারেন।

মীন রাশি – ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : হিসাব নিকাশ না করে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। বিশেষ কোনো কাজের জন্য আপনার সুনাম বাড়বে। যথেষ্ট ব্যস্ততার মধ্যে সময় কাটবে। শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হতে পারে। ভ্রমণে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com