1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

জেনে নিন এ সপ্তাহের রাশিফল

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ১২.৫৬ পিএম
  • ২২৬ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সব পরিস্থিতিতে ইতিবাচক ও প্রাণবন্ত থাকুন। কাজে বিরক্তি বোধ করবেন। অকারণে অর্থ খরচ হবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। কোনোরকম ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সমঝোতার মাধ্যমে সবকিছু নিষ্পত্তি চেষ্টা করুন। দূর দেশ ভ্রমণের সুযোগ পাবেন। সিদ্ধান্তহীনতার জন্য সফলতা বিঘ্নিত হবে। অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না। প্রিয়জনের সাথে ব্যাকুলতা বাড়বে। অংশীদারি ব্যবস্যায়  সমস্যা তৈরি হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার সঠিক প্রতিফলন পাবেন। আর্থিক দিক খুব ভালো যাবে। প্রতিদিন অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পজিটিভ থাকুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট হোন। প্রিয়জনের সাথে মানসিক আনন্দ অনুভব করবেন। ব্যবসায় সফলতা পাবেন।গবেষণামূলক কাজে সফলতা পাবেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অর্থনৈতিক বিষয় আপনার অনুকূলে থাকবে।পেশাগত কাজে সফলতা পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উদারতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। রোমাঞ্চ শুভ। রাজনীতি ও জনসংযোগ কাজে সফলতা পাবেন। এ সপ্তাহে নানামুখী চাপে থাকতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): টেনশনে থাকবেন। যেকোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মেজাজ চড়া থাকতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। একান্ত প্রয়োজন না হলে কোনো চুক্তি করবেন না।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রেমে দূরত্ব বাড়বে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবেশ পরিস্থিতি ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অতিরিক্ত আবেগ বা হীনমন্যতা দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। গোপন শত্রুদের তৎপরতা বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com