1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বরিশালের হয়ে বিপিএল খেলবেন সাকিব

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১.০৬ পিএম
  • ২৬৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। বিপিএলের এবারের আসরেও বরিশালের হয়েই খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের সর্বশেষ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। অলরাউন্ড পারফর্মের সঙ্গে নেতৃত্ব দিয়ে বরিশালকে ফাইনালেও তুলেছিলেন তিনি। এবারও তাই সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। যে কারণে দেশীয় ক্রিকেটার হিসেবে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা।

এদিকে চারজন বিদেশি ক্রিকেটারও দলে নিয়েছে বরিশাল। গত আসরে খেলা ক্রিস গেইলকে দেখা যাবে এবারের মৌসুমেও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন তারই স্বদেশী রাকিম কর্ণওয়াল। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ নাম ডাক রয়েছে তার। এবারের সিপিএলেও দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান এবং অলরাউন্ডার করিম জানাতকেও দলে নিয়েছে তারা।

বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও নিজেদের দল সাজাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স দলে নিয়েছে শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজকে। দলটির হয়ে খেলতে দেখা যেতে পারে পাথুম নিশানকেও। আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চুক্তি করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com