1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৯.৪২ পিএম
  • ২৫৫ Time View

আয়ারল্যান্ডের সঙ্গে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। এবারের বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আগেই এমন অঘটনের শিকার হলো গেইল শিষ্যরা।

৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের দেওয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে আইরিশরা।

মূলত অঘটন দিয়েই পর্দা উঠেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুতেই ‘পুঁচকে’ নামিবিয়া হারিয়ে দেয় এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলংকাকে।

দ্বিতীয় দিনেও অঘটন! দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারায় স্কটল্যান্ড।

এবার আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

জিতলে সুপার টুয়েলভ, হারলে বিদায়, এমন এক সমীকরণ সামনে রেখে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় উইন্ডিজ ও আয়ারল্যান্ড।

আইরিশ বোলারদের তোপে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলে পেরেছে মোটে ১৪৬ রান।

১৪৭ রানের সাধারণ লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৭৩ রান তুলে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতেই এসেছে অবিচ্ছিন্ন ৬৪ রান। ৮ম ওভারের ৩য় বলে ওপেনার বালবিরনিকে আউট করে জুটি ভাঙেন আকিল হোসেন। পয়েন্টে কাইল মায়ার্সের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে বালবিরনির ব্যাট ছুঁয়ে আসে বলে ৩৭ রান।

এরপর লরকান টাকারকে সঙ্গী করে ১১তম ওভারে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যান ওপেনার পল স্টার্লিং। ১২তম ওভারে স্মিথের বলে কট এন্ড বোল্ড হলেও নো বলের কল্যাণে জীবন পান টাকার। এ সময় ১৭ রানে ব্যাট করছিলেন তিনি। ওই ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ৪৯ বলে ফিফটি পূরণ করেন স্টার্লিং।

১৮তম ওভারের ৩য় বলে জয়সূচক বাউন্ডারি হাঁকান টাকার। ফলে ১৫ বল বাকি থাকতেই আইরিশ শিবিরে হাসি ফোঁটান স্টার্লিং-টাকার জুটি। এ জুটি থেকে এসেছে অপরাজিত ৭৮ রান। ওপেনিংয়ে নেমে শেষ অবধি অপরাজিত থেকে পল স্টার্লিং করেছেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৮ রান। সমান দুই বাউন্ডারি ও ছক্কায় ৩৫ বলে নটআউট ৪৫ রান করেছেন টাকার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা।

২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। কাইল মায়ার্স ১ আর জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। এরপর উইকেট ধরে রাখখে ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস খেলেন এভিন লুইস।

অধিনায়ক নিকোলাস পুরান এবারও ব্যর্থ। ১১ বল ১৩ রান করে হন আউট তিনি। এরপর রভম্যান পাওয়েলও ৮ বলে মাত্র ৬ করে ফিরলে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা।

তবে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যার ব্রান্ডন কিং। ৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে হার না মানা ১৯ করেন ওডিয়েন স্মিথ।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্যারেথ ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com