1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

চলন্ত বাস থেকে যাত্রী ফেলে হত্যা, চালক-হেলপার কারাগারে

  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮.৫৪ পিএম
  • ৩৩৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রাবাড়ীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক যাত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার ৮ নম্বর বাসের চালক মো. শাহ আলম ও তার সহকারী মোহনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে রোববার (১৬ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী একদিনের রিমান্ডের আদেশ দেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা চলাকালীন সময় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে ৮ নম্বর বাসে করে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন মুরাদ নামের ওই যাত্রী। বাসে হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে যান। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com