1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জন্মদিনে লিটনের হাফ সেঞ্চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০.৫৩ এএম
  • ২৪৩ Time View

টানা তিন ম্যাচ হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

বাংলাদেশ দলীয় ৭ রানেই হারায় সৌম্যর উইকেট। তিনি নাসিম শাহর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অনে শাদাব খানের হাতে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪ রানে। দিনের শুরু থেকেই আঁটসাঁট ব্যাটিং করেছেন শান্ত। খানিক বাদে লিটনকে সঙ্গে নিয়ে বড় শট খেলে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন লিটন দাস। এই ডানহাতি ব্যাটার ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজই ২৮ বছর বয়সে পা রাখলেন লিটন।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com