1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

সৌরভের স্থলাভিষিক্ত হচ্ছেন রজার বিনি

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫.০৬ পিএম
  • ১৯৬ Time View

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি হতে চলেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার রজার বিনি। সৌরভ গাঙ্গুলির জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার পথে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে বিনির নাম।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দ্রুতই বিসিসিআই সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করা হবে। কদিন আগ পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে জয় শাহর নাম শোনা গিয়েছিল।

যদিও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জয় তার সদস্য সচিব পদেই বহাল থাকছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিসিআই নির্বাচন। এর আগে ১১ ও ১২ অক্টোবর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।

এরপর ১৩ অক্টোবর মনোনয়ন পরিবর্তনের জন্য সময়সীমা বেধে দিয়েছে বিসিসিআই। আর ১৪ অক্টোবর প্রত্যাহার করা যাবে মনোনয়ন। এবারের বোর্ডে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে অরুণ ধুমাল ও রোহান জেটলিকে।

আর সহ-সভাপতির দায়িত্ব পেতে পারেন রাজীব শুক্লা। শোনা যাচ্ছে ইন্টারন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নাম প্রস্তাব করা হতে পারে সৌরভ গাঙ্গুলির। অবশ্য এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com