1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর!

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১.০৯ পিএম
  • ৪১৭ Time View

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে ঢালিউড পাড়া বেশ গরম। বিয়ে, সন্তান ও বিচ্ছেদ এ নিয়েই চলছে নানান কথা, নানান গুঞ্জন। এরই মধ্যে এই দুই তারকার সন্তান প্রকাশ্যে এসেছে। কিন্তু নতুন খবর হলো, ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন বলেও জানা গেছে।

শাকিব খানের আইনজীবীসহ তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com