1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC

ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ মুলায়েম সিং যাদব আর নেই

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২.১৩ পিএম
  • ৩১৪ Time View

ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়েম সিং যাদব (৮২) মারা গেছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েক দিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। সোমবার সকালে ভেন্টিলেশন খুলে দিয়ে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার ছেলে অখিলেশ যাদব। খবর বিবিসির।

চিকিৎসাধীন রোববার হঠাৎ করে মুলায়েম সিং যাদবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালটির চিকিৎসক নরেশ ত্রেহান ও ডা. সুশীলা কাটারিয়া তার স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত নজর রাখছিলেন।

৮২ বছর বয়সি মুলায়েম সিং যাদবের স্বাস্থ্য গত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছিল না। তার ইউরিন ইনফেকশনের সমস্যা ছিল।

রোববার মুলায়েমকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান তার ছেলে উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দল নেতা অখিলেশ যাদব।

সোমবার অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেই ভেন্টিলেশন খুলে মুলায়েমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়েম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ মেয়াদে এ দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন দেবগৌড়া সরকারের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদ সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com