1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ২.৪৬ পিএম
  • ২৮৬ Time View

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে একাদশে ছিলেন না সাকিব। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পরদিনই হ্যাগলি ওভালের নেটে অনুশীলনে দেখা যায় সাকিবকে, করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্সের তত্বাবধায়নে এদিন দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশ অধিনায়ক। আজকের ম্যাচেও দলে আছেন তিনি। তার বদলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

গুঞ্জন ছিল এই ম্যাচে ডাগআউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে, ওপেনিংয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সে গুঞ্জন সত্যি হয়েছে। একাদশে ঢুকেছেন নাজমুল, জায়গা হারিয়েছেন সাব্বির।

শেষ কিছু দিনে বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানও দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম।

এদিকে নিউজিল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। অ্যাডাম মিলন ঢুকেছেন ব্লেয়ার টিকনারের জায়গায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com