1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক অনুষ্ঠিত মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স

ক্রেতাশূন্য ১৫৩ কোম্পানির শেয়ারে

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৯ পিএম
  • ২০৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।

রোববার ডিএসইতে ক্রেতা হারিয়েছে পুঁজিবাজারে বড় মূলধনী কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো, স্কয়ার ফার্মা, রেনেটা, অ্যাপেক্স, বাটা সু, গ্রামীণফোন এবং রবির মতো আলোচিত কোম্পানিগুলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানি ক্রেতাশূন্য। পুঁজিবাজারে অন্যতম মৌলভিত্তির শেয়ার ব্যাংকিং খাত। তবে এই খাতের শেয়ারে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। এ খাতের ৩৩ কোম্পানির মধ্যে ২৩ কোম্পানি ক্রেতাশূন্য।

পুঁজিবাজারে দিনে দিনে মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা বাড়লেও এ খাতেও তেমন আগ্রহ নেই বিনিয়োগকারীদের। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ৯ কোম্পানি, আর্থিক খাতের ১০টি, বীমা ও ফার্মা খাতের ১২টি, খাদ্য ও বিবিধ খাতের ৫টি, আইটি খাতের ৩টি, ট্যানারি, সিমেন্ট ও সিরামিক খাতের ২টি এবং কাগজ খাতের ১টি কোম্পানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com