1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুর, যুব‌কের ১০ বছ‌রের কারাদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ২২৭ Time View

নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁ‌য়ে প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের মামলায় সোহাগ আলী না‌মে এক যুবক‌কে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রা‌য়ে আসামিকে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৩ মা‌সের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সকা‌লে নারায়ণগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ‌দ্বিতীয় আদাল‌তের বিচারক সা‌বিনা ইয়াছ‌মিন এ রায় ঘোষণা ক‌রেন। সোহাগ সোনারগাঁওয়ের সাহাপুর এলাকার আলাউ‌দ্দিন মিয়ার ছে‌লে। জা‌মি‌নে কারামুক্তির পর থেকে সোহাগ পলাতক র‌য়ে‌ছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পু‌লি‌শের প‌রিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সা‌লের ২৭ ডি‌সেম্বর সোহাগ আলী সোনারগাঁও উপ‌জেলা প‌রিষ‌দে চেয়ারম্যানের ক‌ক্ষে টানা‌নো প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি বাই‌রে নি‌য়ে আসেন। প‌রে উপ‌জেলা প্রাঙ্গ‌ণে থাকা শহীদ মিনা‌রে ছ‌বি‌টি ভাংচুর ক‌রেন। ওই সময় উপ‌স্থিত লোকজন তা‌কে আটক ক‌রে গণ‌পিটু‌নি দেয়। খবর পে‌য়ে প‌রিষ‌দের ক‌ম্পিউটার অপা‌রেটর আশরাফুল ইসলাম বিষয়‌টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে জানান। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার নি‌র্দেশে তা‌কে আট‌কে রে‌খে পু‌লি‌শে খবর‌ দেওয়া হয়। প‌রে পু‌লিশ গিয়ে তা‌কে গ্রেপ্তার ক‌রে।

এ ঘটনায় উপ‌জেলা প‌রিষ‌দের ক‌ম্পিউটার অপা‌রেটর আশরাফুল ইসলাম বা‌দি হ‌য়ে সোনারগাঁও থানায় বি‌শেষ ক্ষমতা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com