1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হাজারো নেতাকর্মীর ঢল

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮.২০ পিএম
  • ২০১ Time View

রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এতে অংশ নিয়েছেন হাজারো নেতাকর্মী।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এর মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপি রাজধানীর ১৬টি জায়গায় সমাবেশের ডাক দেয়। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com