1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

রাজধানীতে বাস-মিনিবাসে দৈনিক ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬.২৮ পিএম
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গত ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় রাজধানীর বিভিন্ন শ্রেণির গণপরিবহনে প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি ট্রিপ যাত্রী সাধারণের কাছ থেকে ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য চলছে বলে এক প্রতিবেদন প্রকাশিত হয়।

এই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ৫০০০ বাস-মিনিবাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। প্রতিবেদনে ভুল বশত যাত্রী প্রতি মাথাপিছু গড়ে ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় হয় বলে উল্লেখ করা হয়েছিল। এতে ৫০ লক্ষ ট্রিপ যাত্রী দৈনিক গড়ে সাড়ে ৮ কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ ছিল।

প্রকৃত পর্যবেক্ষণ প্রতিবেদনে যাত্রী প্রতি মাথাপিছু গড়ে ০৭ টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র পাওয়া গিয়েছিল। এতে রাজধানীর বাস-মিনিবাস খাতে ৫০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে দৈনিক ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে মর্মে প্রতিবেদনে উঠে এসেছে। যাত্রী কল্যাণ সমিতি সড়কে নিরাপত্তা, গণপরিবহনে যৌন হয়রানী, ভাড়া নৈরাজ্য, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও প্রতিবাদী সংগঠন হিসেবে দীর্ঘ দুই দশক ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এতদসংক্রান্ত প্রতিবেদন সমূহ প্রকাশ করে আসছিলেন। বিভিন্ন সময়ে আমাদের প্রতিবেদনসমূহ রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ সহ সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক এসব প্রতিবেদন যাচাই-বাচাই করে প্রশংসিত হয়েছে। এবারের প্রতিবেদনে বিভিন্ন হিসাব সঠিক থাকলেও শুধুমাত্র বাস খাতে হিসাবটি অনিচ্ছাকৃত ভুলের জন্য যাত্রী কল্যাণ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এবিষয়ে সর্বোচ্চ সর্তকতার সহিত প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com