1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫২ পিএম
  • ২২৯ Time View

টাঙ্গাইলের ঘাটাইল উপ‌জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হ‌য়ে‌ছে। এ‌ সময় তা‌দের আ‌রেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হ‌য়ে‌ছে।  

নাঈম খান ঘাটাইল উপ‌জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

এরা সবাই এবার উপ‌জেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দি‌চ্ছিলো।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) রাতে তাদের নিজ গ্রামেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলযো‌গে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন।  আজাদিয়া দাখিল মাদরাসার সামনে এলে একটি ব্যাটারিচালিত অ‌টোভ্যানের সা‌থে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ক‌রে। ত‌বে শাকিল ও নাঈমের শা‌রিরীক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নেওয়ার প‌থে রাত ১ টার দি‌কে শাকিল মারা যান। নাঈমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প‌থে তারও মৃত্যু হয়। 

শ‌নিবার (১৭ সে‌প্টেম্বর) সকা‌লে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আজহারুল ইসলাম সরকার ব‌লেন, দুই ছাত্র নিহত হওয়ার খবর পে‌য়ে‌ছি। ত‌বে তা‌দের মর‌দেহ এখনও পাইনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com