1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ট্রেনের জানালায় ১০ কি.মি ঝুলে থাকলো চোর

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২.০০ পিএম
  • ৩১১ Time View

ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেছিল এক যুবক। ঠিক তখনই চলন্ত ট্রেনের ভেতর থেকে তার হাত ধরে ফেলে যাত্রীরা। চলন্ত ট্রেনের বাইরে ঝুলে বহুবার ক্ষমা চাইলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। ট্রেনের বাইরে ঝুলে ঝুলে ওই চোর পাড়ি দিয়েছে ১০ কিলোমিটার রাস্তা। অবশেষে ট্রেন গন্তব্যে পৌঁছনোর একটু আগে তাকে ছেড়ে দেন ভেতরে থাকা যাত্রীরা।

গত বুধবার রাতে ভারতের বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ট্রেনটি বিহারের বেগুসরাই থেকে খাগরিয়া যাচ্ছিল। মাঝে সাহেবপুর কামাল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হঠাৎ এক চোর এসে জানালার ভেতরে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন এক যাত্রী। এরপরই ট্রেনটি ছেড়ে দেয়।

তখন হাত ছাড়ার অনুরোধ করলেও যাত্রীরা তার কথায় কর্ণপাত করেননি। এরপর যাত্রীরা তার অপর একটি হাত ধরে চোরকে সেভাবেই ঝুলিয়ে রাখেন। ওই অবস্থায় চলন্ত ট্রেনে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে এবং কাতরকণ্ঠে অনুনয়-বিনয় করতে থাকে চোরটি।

এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ চলন্ত ট্রেনের বাইরে ঝুলেছিল অভিযুক্ত। পরে ট্রেনটি খাগরিয়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

বুধবার এ ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে বিষয়টি ব্যাপক ভাইরাল। সেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এছাড়া, ট্রেনে যাত্রীদের সুরক্ষা কোথায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com