সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান

আন্তঃব্যাংক লেনদেনে ডলার এখন ১০৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের মূল্য হঠাৎ বেড়ে গেছে। ফেলেছে বাংলাদেশ ব্যাংক। একলাফে মূল্য বেড়ে হয়েছে ১০৬ টাকা।

মঙ্গলবার মূল্য বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করবে, সেটিই হবে আন্তঃব্যাংক দাম। সেটাই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এই দামে বিক্রি করবে না।

গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। সোমবার ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়। কিন্তু মঙ্গলবার ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা।

তবে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) দামের ভিত্তিতে ডলারের এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS