1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এসআইবিএল গুলশান শাখার রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৭ পিএম
  • ২৩০ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক গুলশান শাখার উদ্যোগে সম্প্রতি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন।

গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মোত্তালেব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুলশান শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও রেমিট্যান্স সেবাগ্রহণকারীদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নানাবিধ সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত রেমিট্যান্স গ্রাহকগণ তাদের অনুভূতি প্রকাশ করেন ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com