1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

এমটিবি ও স্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসপাতালের মধ্যে চুক্তি

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৫ পিএম
  • ২০৩ Time View

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের সাথে ‘গার্মেন্টস কর্মী,প্রধানত নারী কর্মীদের জন্য চক্ষু স্বাস্থ্য পরিষেবা’ নামক যৌথ প্রকল্প পরিচালনার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায়, দেশের বিভিন্ন রেডিমেড গার্মেন্টস (আরএমজি) কারখানার কর্মী, বিশেষত নারী কর্মীদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করবে।

দেশের রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছে যার মধ্যে অধিকাংশই নারী। এই নারী কর্মীরা প্রায়ই দীর্ঘক্ষণ ধরে সেলাই এবং কাটিংয়ের কাজে নিযুক্ত থাকেন। ফলস্বরূপ, নারী গার্মেন্টস কর্মীরা উচ্চ হারে নিয়ার ভিশন ইম্পেয়ারমেন্টে আক্রান্ত হয়, যা অবহেলিত থেকে যায় এবং এর ফলে উৎপাদনশীলতা হ্রাস পায় এবং মাসিক বেতনও কমে যায়।

চুক্তির উদ্দেশ হলো, এই নারী গার্মেন্টস কর্মীদের জন্য মানসম্পন্ন চক্ষু পরিষেবার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা, যাতে তারা তাদের কাজগুলি নির্বিঘ্নে করতে পারে এবং এর ফলস্বরূপ তাদের উপার্জন বৃদ্ধি পায় ও দারিদ্র্য মোচন হয়।

এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ১, ২, ৩, ৫ ও ৮ লক্ষ্যগুলো অর্জনে সহযোগি হিসেবে কাজ করতে চায়।

এমটিবির প্রধান কার্যালয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো রেইস উদ্দীন আহ্মাদের উপস্থিতিতে ব্রিগে. জেনা. এ কে এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অবঃ), প্রধান নির্বাহী কর্মকর্তা, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সামিয়া চৌধুরী, সিইও, এমটিবি ফাউন্ডেশন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে গাজী মো. নজরুল ইসলাম ফয়সল, পরিচালক,কমিউনিটি সার্ভিসেস ও সেলিনা আক্তার, কোর্ডিনেটর,আরওপি এবং এমটিবি ফাউন্ডেশন থেকে নেহেরিন মাকসুদ, এ্যাসোসিয়েট ম্যানেজার উপস্থিত ছিলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com