1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১০.২২ এএম
  • ২০৫ Time View

সাম্প্রতিক ভারত সফর নিয়ে আগামীকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ কথা জানান বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন যাচ্ছেন বলেও বৈঠকে জানিয়েছেন।

এ সময় শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠেয় যৌথ সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন এবং দেশের ৬০টি জেলা পরিষদ নির্বাচনের দলের প্রার্থীদের সমর্থন চূড়ান্ত করা হয়।

চার দিনের সফরে দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা ৭ সমঝোতা স্মারকে সই করেন। ভারত সফররত শেখ হাসিনা দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।

যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেগুলো হলো- কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com