1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

তানজিন তিশার হাত ধরে বাজারে এল নতুন অর্গানিক বিউটি কেয়ার ব্র্যান্ড “পার্ল”

  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪০ পিএম
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার হাত ধরে উন্মোচিত হলো এক নতুন বিউটি কেয়ার ব্র্যান্ড “পার্ল”। শুক্রবার (০৯ সেপ্টেম্বর, ২০২২) সন্ধ্যায় রাজধানীর গুলশানের সিক্স সিজন্স হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে উন্মোচন হয় ব্র্যান্ডটির। দেশের স্বনামধন্য অর্গানিক ফুড বাজারজাতকারী প্রতিষ্ঠান নিও ন্যাচারালস কনজিউমার প্রোডাক্টস লিঃ (ন্যাচারালস)-এর এন্ডোর্সড ব্র্যান্ড “পার্ল”।
“পার্ল”-এর উন্মোচনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাচারালস এর চেয়ারম্যান ও দেশের জনপ্রিয় লেখক এবং হ্যাপিনেস কোচ মো. ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি বলেন, “মানুষের ভেতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আত্মপ্রকাশপই হলো “পার্ল”। আমাদের এই ব্রান্ডটির পণ্য শুধু নারীর সৌন্দর্যেরই যত্ন নিবে না, একইসঙ্গে নারীর সত্যিকারের স্বরূপ বিকশিত করবে।”
অনুষ্ঠানের মধ্যমণি মডেল ও অভিনেত্রী তানজিন তিশা বলেন, “আমরা যারা ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাদেরকে রুপচর্চায় সচেতন থাকতে হয়। এক্ষেত্রে আমরা সবসময় অর্গানিক পণ্য ব্যবহারের চেষ্টা করি। কেননা, কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে আমাদের ত্বকের বড় আকারের ক্ষতি হতে পারে। আজকে ন্যাচারালস “পার্ল” ব্র্যান্ডের যে পণ্যগুলো বাজারজাত করলো, আমি অবশ্যই এসব পণ্য ব্যবহার করবো।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের অক্টোবরে দেশের বাজারে যাত্রা শুরু করে ন্যাচারালস। এরপর থেকেই নতুন নতুন অর্গানিক পণ্য সৌন্দর্য-সচেতন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ন্যাচারালস। এরই ধারাবাহিকতায় এবার “পার্ল”
ব্র্যান্ডের আওতায় ত্বক ও চুলের যত্ন এবং রুপচর্চায় ১৮টি নতুন কেমিক্যালমুক্ত পণ্য বাজারে আনলো ন্যাচারালস।
দেশের স্বনামধন্য শপিংমল, সুপারশপ এবং জনপ্রিয় ই-কমার্স সাইটে মিলবে “পার্ল” ব্র্যান্ডের সকল পণ্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)-এর পরিচালক
আসিফ আহনাফ, ন্যাচারালস-এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার শেখ, ভাইস চেয়ারম্যান পলাশ পোদ্দার, পরিচালক তানজিলা আক্তার, পরিচালক (পরিচালন) রায়হান উদ্দিন, হেড অব ফাইন্যান্স মো. জাহিদ হাসান, হেড অফ পারচেজ দিলীপ কুমার রায়, হেড অফ কাস্টমার কেয়ার নুর আলম বাপ্পি এবং হেড অফ প্রোডাকশন ইয়াকুব শরিফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com