1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

আগস্টে ডিএসই থেকে সরকারের রাজস্ব বেড়েছে দ্বিগুণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৭.০৬ পিএম
  • ৪২৫ Time View

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব বেড়েছে দ্বিগুণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশিষ্টরা বলছেন, চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সূচক বাড়ায় লেনদেনও বেড়েছে প্রায় দ্বিগুণ। এ কারণে কর বাবদ সরকারের রাজস্ব বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের আগস্ট মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪ হাজার ৩৫৫ কোটি ৬ লাখ ১২ হাজার ৯৬০ টাকা। সেখান থেকে কর বাবদ সরকার রাজস্ব পেয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা।

এর আগের মাস জুলাইয়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১২ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৩৩ হাজার ২১২ টাকার। সে সময় সরকার রাজস্ব পেয়েছিল ১৪ কোটি ৩৫ লাখ ৫১ হাজার ২২৯ টাকা।

অর্থাৎ জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে সরকার ১৮ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৬৩০ টাকা বেশি রাজস্ব পেয়েছে।

চলতি বছরের জুলাই মাসের তুলনায় রাজস্ব বাড়লেও গত বছর অর্থাৎ ২০২১ সালের আগস্ট মাসের তুলনায় ২০২২ সালের আগস্ট মাসে সরকারের রাজস্ব আয় কমেছে ১৭ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ১৮৮ টাকা। ২০২১ সালের আগস্ট মাসে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৫০ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪৭ টাকা।

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, পুঁজিবাজার চাঙা থাকলে লেনদেন বেশি হবে। আর লেনদেন বেশি হলে সরকার রাজস্ব বেশি পাবে। সুতরাং সরকারে উচিত পুঁজিবাজারকে চাঙা রাখা। এতে বিনিয়োগকারী সরকার উভয়ই লাভবান হবে।

নতুন কোনো ইস্যু তৈরি না হলে পুঁজিবাজার ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, দরপতন ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারের দাম কমার ক্ষেত্রে ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে। এছাড়াও পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি ‘ক্রয়মূল্যে’ করা হয়েছে। এই দুই কারণে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। এই ধারা অব্যাহত থাকলে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সরকার আরও বেশি রাজস্ব পাবে।

ডিএসইর তথ্য মতে, গত আগস্টে সরকারের পাওয়া রাজস্বের মধ্যে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকার হাউজের লেনদেন থেকে ২৬ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৭৭১ টাকা, আর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ৮৮ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com