1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

চীন-ভারত নিয়ে সামরিক মহড়া পরিদর্শন পুতিনের

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৮ পিএম
  • ২২৮ Time View

চীন-ভারতসহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভস্তক-২০২২ নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার সের্গেভস্কি সামরিক রেঞ্জে এ মহড়া পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন।

ভালেরি গেরাসিমভের তত্ত্বাবধানে এ যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার সঙ্গে চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, সিরিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অংশ নিয়েছে। চলমান মহড়ায় ৫২ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে।

রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে ও দেশটির পূর্ব উপকূলের জলসীমায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া চলবে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে পৌঁছেছে। এ অবস্থায় চীন ও ভারতের অংশগ্রহণে রাশিয়ার যৌথ মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com