1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

ছাত্রলীগের কোনো ছেলে সিগারেট খেয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১০.২১ এএম
  • ২২৬ Time View

ছাত্রলীগের একটি ছেলে কখনো সিগারেট খেয়েছে, সেই ইতিহাস কেউ দেখাতে পারলে নিজ অবস্থান থেকে পদত্যাগ করে রাজনীতি ছেড়ে বিদায় নেবো বলে মন্তব্য করেছেন নারায়য়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশে ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর ইতিহাস। লক্ষ ছাত্র জনতার মাঝে দু-একটি ঘটনা যেটি ঘটেছে, সেটি আসলে গুনায় ধরার মতো না। শত্রুরা সবসময় পরচর্চা করে। পত্রিকায়ও অনেক কিছু আসে। জয়-লেখক চিনেন এবং জানেন এমন ছাত্রীলগের নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না। এখানে আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেবো।

তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড়-বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি। যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে, স্লোগান শিখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন।

এমপি বাবু বলেন, করোনায় ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য, ওষুধ, চিকিৎসাসেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে। এই জয়-লেখকের হাত ধরে আজ বাংলাদেশে যে সংগঠিত ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখেছি, তা হলো বাঁধভাঙা জোয়ার এসেছে ছাত্রলীগে। বঙ্গবন্ধু শেখ মুজিব যেই ছাত্রলীগের স্বপ্ন দেখেছেন, মানব সেবায় অবদান রেখে শেখ হাসিনার নির্দেশে জয়-লেখকের হাত ধরে সেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ স্থানীয় জেলা ও থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com