1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

সাউথ আফ্রিকার বিশ্বকাপের দল ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৮.৪৫ পিএম
  • ১৪১ Time View

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ইনজুরির কারণে এই দলে জায়গা হয়নি মিডল অর্ডার ব্যাটার র‍্যাসি ভ্যান ডার ডাসেনের। টেম্বা বাভুমাই থাকছেন অধিনায়ক।

পুরো ইংল্যান্ড সিরিজে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন বাভুমা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সার্জারির পরিবর্তে নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হওয়ার পথ বেছে নিয়েছিলেন তিনি। সেটাই কাজে দিয়েছে বাভুমার জন্যে। সাউথ আফ্রিকার আসন্ন ভারত সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ড সিরিজে খেলা দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় বাম হাতের আঙুল ভেঙে যায় ডাসেনের। সেই টেস্টের পরই দেশে ফিরে যান ডাসেন। জানা যায়, ছয় সপ্তাহের বেশি সময় লাগবে তার ইন আঙুল ঠিক হতে। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন কোলপাক থেকে ফিরে আসা রাইলি রুশোও। এ ছাড়া রিজা হ্যান্ডরিকসও তার জায়গা ধরে রেখেছেন।

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিকস, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ওয়েইন পারনেল, তাবরাইজ শামসি ও তৃস্তান স্টাবস।

রিজার্ভ: জর্ন ফরচুইন, মার্কো জানসেন ও আন্দিল ফেলুকায়ো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com