1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

মেট্রোরেলের ভাড়া ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৮.৩৮ পিএম
  • ১৫৭ Time View

আগামী ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হবে। তবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৫ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ভাড়া ঘোষণা করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান ,উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

শিক্ষার্থীরা মেট্রোরেলে কোনো ছাড়া পাবে কি না এমন প্রশ্নের উত্তরে সড়ক মন্ত্রী বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ ৯৪ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন ৬ এর উদ্বোধন করবেন। সেই মোতাবেক বাকি কাজ শেষ করা হচ্ছে। এমআরটি লাইন ৬ এর জন্য সবাই অবিরাম পরিশ্রম করছে। এটার মধ্যে এটাই একটি অনুসংঙ্গ এই প্রদর্শনী ও তথ্যকেন্দ্র। আওয়ামী লীগ সরকার ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম মেট্রোরেল চালু করবে। আমরা আশা করছি ২০২৩ সালে ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করতে পারবো। এমআরটি লাইন ১ কমলাপুর রেলস্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ৩১ কিলোমিটার। এর মধ্যে পাতাল রেল হবে ২১ কিলোমিটার আর ১০ কিলোমিটার হবে এলিভেটেড। এরপর এমআরটি লাইন ৫, ৪ ২ সহ আমাদের মোট ছয়টা এমআরটি লাইনে টার্গেট হচ্ছে ২০৩০ সাল পর্যন্ত।

এর আগে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেলে প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করার কথা। তবে শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রী সংখ্যা বাড়লে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। ঢাকার প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এজন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com