1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৮ পিএম
  • ৩২১ Time View

৪ দিনের ভারত সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের রাজধানী নয়দিল্লিতে হোটেল আইটিসি-মৌর্যতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তার সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর।

সূত্র জানায়, ২০ মিনিটের সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছালে, সেখানে ভারতের রেল প্রতিমন্ত্রী দর্শনা ভি জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. ইমরান তাকে স্বাগত জানান।

৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও নদীর পানি বণ্টনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা। আগামীকাল সকালে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com