1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বিএসসিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আজম আলী

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৬ পিএম
  • ২৮৪ Time View

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ আজম আলী। যোগদানের পুর্বে তিনি বিটিসিএলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পিএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনমূলে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন তিনি।

মোঃ আজম আলী ১৯৯১ সালে বিসিএস ১০ম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবি-তে (বর্তমানে বিটিসিএল) যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনে তিনি চীন, ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, মিশর, তুরস্ক, আয়ারল্যান্ড প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনার/কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর বর্ণময় কর্মজীবনে তিনি বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর ও বিএসসিসিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প (SMW-4) -এ বিভাগীয় প্রকৌশলী হিসেবেও নিযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com