1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শিক্ষামন্ত্রী: কেউ বলেন রাজনীতি নিষিদ্ধ হোক, কেউ বলেন থাকুক

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৩ পিএম
  • ৩৩৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি করাটা মানুষের মৌলিক অধিকারের একটি। কোনও শিক্ষা প্রতিষ্ঠান তারা কী নিয়ম করলেন এবং সেখানে কোনও একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে কী ব্যবস্থা হলো সেটা সেই রাজনৈতিক দল ও সেই প্রতিষ্ঠানের বিষয়। সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। আমরা হস্তক্ষেপও করি না। তবে অনেকেই অনেক কথা বলবেন। অনেক মত আছে। কেউ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা উচিত, কেউ বলে থাকা উচিত।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সভা শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যদি গণতান্ত্রিক সমাজ চাই, আমরা যদি সচেতন মানুষ চাই, সুনাগরিক গড়তে চাই, তাহলে রাজনৈতিক সচেতনতার কোনও বিকল্প নেই। সেই সচেতনতা দলীয় রাজনীতি হিসেবে কোনও প্রতিষ্ঠানে থাকবে কি থাকবে না সেটা আবার সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে পারে নিশ্চয়ই। কিন্তু কোনও স্বাভাবিক সুস্থ প্রক্রিয়াকে নিষিদ্ধ করলে এর ফলাফলও আবার খুব ভালো হয় না। সেগুলো বিবেচনায় নেওয়া উচিত।’

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে তার ফলাফল খুল ভালো হয় না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, রাজনীতি খুব একটা স্বাস্থ্যকর জিনিস, একটা ইতিবাচক জিনিস। দলীয় রাজনীতি করতে গিয়ে সেই ইতিবাচকতা বজায় রাখতে হবে।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিকও কমিটি গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com