1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দীন

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৯ পিএম
  • ২১৮ Time View

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়।

১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন এখন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে মাল্টা-আলবেনিয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন জসীম উদ্দীন।

বর্ণিল ক্যারিয়ারে এই কূটনীতিক নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের মতো শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিকি উইংয়ের মহাপরিচালক পদে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেন জসীম উদ্দীন। তিনি ২০১৪ সালে ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

ব্যক্তিজীবনে বিবাহিত জসীম উদ্দীন দুই সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com