1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

শিক্ষামন্ত্রী : নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না শিক্ষকরা

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬.০১ পিএম
  • ৩৩১ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়ানোর বিষয়টি ইতোমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। কাজেই কোনও শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলোর প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কোচিং করানোর দরকার হয়। আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি। অনেক সময় সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না এবং তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকেরই বাবা-মা হয়তো কর্মজীবী। তাই বাড়িতে সেই সহযোগিতাটুকু দেওয়ার মতো কেউ থাকেন না। সেক্ষেত্রে কখনও কখনও কোচিংয়ের দরকার হতে পারে। কিন্তু আমরা তার বিকল্প হিসেবেও প্রতিষ্ঠানভিত্তিক, তথা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি আইনে। তবে নিজের ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করা অনৈতিক। সেখানে না পড়লে ওই শিক্ষার্থীকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয়, এটা একেবারেই অনৈতিক। এটি আইনে নিষিদ্ধ করা হয়েছে। কাজেই কোনও শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com