1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

১৯ হাজার ৩৬১ কোটি টাকা রেমিট্যান্স এসেছে আগস্টে

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪৪ পিএম
  • ২৩৪ Time View

রেমিট্যান্সে নানা ছাড় ও সুবিধা দেওয়ায় ইতিবাচক সারা পাওয়া যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। যা গত বছরের (২০২১) আগস্ট মাসের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ১৮১ কোটি ডলার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্যবিদায়ী মাসে রেমিট্যান্স বেশি এসেছে। আগামীতে আরও বেশি আসবে, ডলার সংকটও কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় এখন হুন্ডির (অবৈধ লেনদেন) মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২০৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার (১৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম কমেছে।

হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

চলতি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এর পরে ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের (২০২০-২০২১) চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে, ডলারের দাম কমেছে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোয়। ১ সেপ্টেম্বর ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে। আর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর আন্তঃব্যাংকে ৯৫ টাকা (কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট) দাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com