1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ডেল্টা লাইফের প্রশাসক নিয়োগের রায় আপিলেও বহাল

  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ১০.২২ পিএম
  • ৪৮১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) করা আপিল আবেদন শুনানি নিয়ে রোববার (১৬ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চেম্বার আদালতের স্থগিত আদেশ বহাল রাখেন। একইসঙ্গে এ বিষয়ে নিয়মিত আপিল শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ফলে বর্তমান প্রশাসকের ২৩ জানুয়ারি পর্যন্ত পদে থেকে কাজ করতে কোনো বাধা নেই।

আদালতে আজ আইডিআরএরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরশেদ। অন্যদিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার কারিশমা জাহান।

এর আগে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষ করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হলে সেটির শুনানি নিয়ে গত ১০ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন। আজ ওই আবেদন শুনানি নিয়ে সেটি বহাল রাখেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com