1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৭.২৫ পিএম
  • ২৭৮ Time View

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে ‘সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন’ স্কিমের আওতায় কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের গ্রাহকদের মেয়াদী ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো: নাসরে এবং প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়বসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করার জন্য প্রাইম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে প্রাইম ব্যাংক সিএমএসএমই উদ্যোক্তাদের মাত্র ৭% সুদে ঋণ দেবে। ক্লাস্টার ভিত্তিক সিএমএসএমই, নারী উদ্যোক্তা, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ দ্বারা প্রভাবিত উদ্যোক্তারা এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধাকে সাধুবাদ জানিয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সিএমএসএমই সেক্টরের বিকাশে অংশীদার হতে পেরে প্রাইম ব্যাংক গর্বিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com