1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সাপ্তাহিক লুজারের শীর্ষে বিআইএফসি

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২.১১ পিএম
  • ২২৩ Time View
BIFC

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স (বিআইএফসি) লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৮১ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৩৫ লাখ ৯১ হাজার  টাকা।

বিডি থাই ফুড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৮৮ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৭ লাখ  টাকা।

প্রাইম টেক্সটাইল ৮.২২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, হা-ওয়েল টেক্সটাইল, জুট স্পিনার্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com