1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১.১৫ এএম
  • ২৫১ Time View

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা । এদিকে ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেওয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও নির্ধারিত ছিল। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com