রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

স্বাস্থ্যমন্ত্রী: ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩৭ Time View

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা হলো জরুরি সেবা। আমরা কোনো হাসপাতালের টাইমিং কমাইনি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস কেন্দ্রিক বা সিভিল সার্জন অফিস, সেখানে ৮টা-৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা বন্ধ করার জন্য কোনো নির্দেশনা দেইনি।

ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। যেসব প্রতিষ্ঠান যারা জরুরি সেবা দিয়ে থাকে, সাধারণত বন্ধ রাখা হয় না। ফার্মেসিগুলো কিন্তু ২৪ ঘণ্টাই খোলা থাকে। এ বিষয়ে আমরা কোনো নির্দেশনা দেইনি। সিটি করপোরেশন যদি এ বিষয়ে কিছু করে থাকে, আমরা তাদের সঙ্গে আলোচনা করে একটা সুরাহা অবশ্যই করবো। আমি মনে করি এটা ২৪ ঘণ্টা খোলা থাকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS